July 25, 2026, 7:59 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

ম্যাপ’র বিভাগীয় কর্মশালায় উপকূলীয় জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও সমাধানের দাবী

‎বি.এম. জুলফিকার রায়হান, তালা প্রতিনিধি

বাংলাদেশের উপকূলীয় অঞ্চল প্রায় ৭১০ কিলোমিটার দীর্ঘ এবং ১৯টি জেলায় বিস্তৃত। যেখানে ঘূর্ণিঝড়, বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, অতিবৃষ্টি ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার মতো বহুমাত্রিক জলবায়ু ঝুঁকি নিয়মিতভাবে জীবিকা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, আবাসন ও কর্মসংস্থানের ওপর গভীর প্রভাব ফেলছে। ভৌগলিক অবস্থানগত কারণে-ও বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে পরিচিত। ওয়ার্ড রিস্ক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ঝুঁকির মাত্রায় ১১তম অবস্থানে রয়েছে এবং জার্মানওয়াস ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০২৬ অনুযায়ী- দীর্ঘমেয়াদে ১৩তম অবস্থানে থেকে দেশটি চরম আবহাওয়া জনিত দুর্যোগে উল্লেখযোগ্য প্রাণহানি ও বিপুল অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

‎বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে খুলনাস্থ একটি তারকা হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “উপকূলীয় বাংলাদেশের জন্য জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় অর্থায়ন ও বীমা জোরদারকরণ” শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

‎খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ারুল কাদির’র সঞ্চালনায় কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাওসেড’র লানিং এন্ড অ্যাডভোকেসী অফিসার বাহলুল আলম।

‎কর্মশালায় অন্যান্যের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়’র অধ্যাপক ড. মজিবুর রহমান, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়’র অধ্যাপক মীর রিফাত জাহান উষা,

‎কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা’র উপ-পরিচালক মো. নাজরুল ইসলাম, মৎস্য অধিদপ্তর খুলনা’র উপ-পরিচালক বিপুল কুমার বাছক, স্থানীয় সরকার বিশেষজ্ঞ আব্দুল্লাহ আহমেদ ইমন বিন রেজা, তালার জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. মফিদুল ইসলাম লিটু, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, অ্যাওসেড ডিইডি হেলেনা খাতুন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’র এস. এম. ফেরদৌস, উদয়ন বাংলাদেশ’র পরিচালক মো. আসাদুজ্জামান, তালা উপজেলা ম্যাপ’র ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যাপক রেজাউল করিম, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, সাংবাদিক কৌশিক দে বাপি, হেদায়েত হোসেন, শেখ আল এহসান, তালা উপজেলা ম্যাপ’র সেক্রেটারী সাংবাদিক জুলফিকার রায়হান, কেয়ার বাংলাদেশ’র হিমাদ্রী শেখর মণ্ডল, সাংবাদিক ইফাত জাহান ন্যান্সি, ইসরাত জাহান, সাত রং এর পরিচালক শিরিনা বেগম, ডিইএফ’র প্রতিনিধি ফারজানা কবির, অ্যাওসেড’র কর্মকর্তা শঙ্কর রঞ্জন সরকার, রবিউল ইসলাম, চায়না দাস, লাবন্য হালদার ও মোস্তাক হাসান প্রমুখ বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন।

‎বক্তারা বলেন, লস এন্ড ড্যামেজ তহবিলের স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এছাড়া, সূচকভিত্তিক বীমা ব্যবস্থা চালু, কৃষি পুনর্বাসন সহায়তা বৃদ্ধি, টাইডাল রিভার ম্যানেজমেন্ট ও নদী ব্যবস্থাপনা জোরদারকরণ এবং জলবায়ু সহনশীল অবকাঠামোতে বিনিয়োগ সম্প্রসারণ, স্থানীয় পর্যায়ে জলবায়ু অর্থায়ন কার্যকর করার লক্ষ্যে সিঙ্গেল উইনডো ফান্ড ব্যবস্থা প্রবর্তনসহ সেন্টার ফর ক্লাইমেট জাষ্টিস বাংলাদেশ এর গবেষণার ভিত্তিতে ইউনিয়ন ভিত্তিক ক্লাইমেট ভালনারেবিলিটি ইনডেক্স ডাটাবেজ প্রণয়ন ও সূচকভিত্তিক আগাম অর্থায়ন ব্যবস্থা করতে হবে।

উল্লেখ্য, অ্যাওসেড-এর নেতৃত্বে বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় বিএমজেড এর অর্থায়নে এবং কেয়ার বাংলাদেশে-এর কারিগরি সহায়তায় মাল্টি এক্টর প্লাটফর্ম আন ক্লাইমেট এন্ড ডিজাষ্টার রিস্ক এন্ড ইন্সুরেন্স প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

‎এ প্রকল্পের আওতায় ২০২৩–২০২৬ মেয়াদে ৬৬টি মাল্টি-অ্যাক্টর প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে, যেখানে ১,৫১৩ জন অংশীজন সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। এখন পর্যন্ত ৪৩১টি সক্ষমতা উন্নয়ন সভা এবং ২৪টি নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে, যার সুপারিশসমূহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের (উইএনএফসিসি ও কপ) সম্মেলনে উপস্থাপন করা হয়েছে।

‎কর্মশালায়- দেশের ক্রমবর্ধমান জলবায়ু ঝুঁকি, বিদ্যমান অর্থায়ন কাঠামো এবং বীমা ব্যবস্থার উন্নয়ন সম্ভাবনা বিষয়ে বিস্তারিত আলোচনা, সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উপর প্রস্তাবনা উপস্থাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ