July 25, 2026, 9:24 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

মোহনগঞ্জে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মোঃ জিয়ান, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মাল্টিপারপাস হলরুমের মাঠে সপ্তাহ ব্যাপি ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে।

মেলা উদ্বোধন উপলক্ষে উপজেলা মাল্টি পারপাস হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি এমএ কাদের, অফিসার ইনচার্জ মো: হাফিজুল ইসলাম হারুন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, জামায়াতের উপজেলা আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রভাবক মো: আশরাফুর রহমান  খান, শিক্ষার্থী শাওন ও মুক্তদির প্রমুখ। বক্তারা শিক্ষার্থীদের মাদক মুক্ত জীবন গঠনে বিজ্ঞান চর্চা জরুরি বলে জানান।

বক্তারা বলেন, হাওরাঞ্চলের শিক্ষার্থীরা বিজ্ঞানে পিছিয়ে রয়েছে। এখানকার অধিকাংশ শিক্ষার্থী ১০ শ্রেণি পর্যন্ত বিজ্ঞান পড়ে।  এসএসসি পাস করে আর্স নিয়ে পড়ে।  যা বর্তমান সময়ে যথাযথ নয়। হাওরাঞ্চলের অনেক শিক্ষার্থী রয়েছে  যারা অনেক মেধাবী। তাদের সাইন্স নিয়ে পড়াশোনা করলে এ অঞ্চলে বিজ্ঞানের অভূতপুর্ণ সাফল্যের বিজ্ঞান সমৃদ্ধ মেধা তৈরি হবে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ থেকে শিক্ষার্থীরা তাদের আবিস্কৃত উদ্ভাবন মেলায় প্রদর্শন করেন।

আলোচনা শেষে মেলা ঘুরে দেখেন অতিথিরা। পরে সেরা স্টল নির্বাচন করে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ