July 25, 2026, 5:47 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান

জি,এম, রবিউল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি

কয়রায় বাংলাদেশ নৌ-বাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সহায়তার পাশাপাশি ওষুধ প্রদান করা হয়েছে। অসহায়, দুঃস্থ ও অনগ্রসর প্রায় ১ হাজার মানুষ এই চিকিৎসা সেবা গ্রহন করেন। উপকুলীয় ও দুর্গম মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য এ ধরনের উদ্যোগ গ্রহন করা হয়।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বেদকাশি কলেজিয়েট স্কুল এন্ড কলেজ চত্বরে এই জনপদের নারী, পুরুষ, শিশুসহ নানা বয়সীর মানুষ স্বাস্থ্য সেবা গ্রহন করেন। এ সময় চিকিৎসা গ্রহন করা মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পের নেতৃত্ব প্রদান করেন নৌ-বাহিনীর সার্জেন্ট লেঃ কমান্ডার ডাঃ তিতলী আবেদীন। আরও চিকিৎসা প্রদান করেন সার্জেন লেঃ কমান্ডার মোঃ অয়ালিউর রহমান, সার্জন লেঃ রুবাইয়া রহমান ও সার্জন লেঃ নাজমুল হক।

চিকিৎসা নিতে আসা আশরাফ হোসেন নামের এক ব্যক্তি জানান, এখানকার চিকিৎসাসেবার মান অনেক ভালো। সেলিনা আক্তার বলেন, চিকিৎসকদের সাথে মন খুলে রোগের বর্ণনা দিতে পেরে অনেক খুশি হতে পেরেছি। তারা সব শুনে ভালমানের ওষুধ দিয়েছে। দক্ষিণ বেদকাশি বিনাপানি গ্রামের অনিমা মন্ডল বলেন, প্রায় ৮ কিঃ মিঃ দূর থেকে সেখানে চিকিৎসা নিতে এসেছিলাম। নৌ-বাহিনীর চিকিৎসাসেবা অনেক উন্নত।

সুন্দর পরিবেশে চিকিৎসা নিয়ে এখন বাড়ি ফিরে যাচ্ছি। তিনি অনেক খুশি। অনেকেই বলেছেন প্রত্যন্ত এলাকার মানুষ যেখানে উন্নত চিকিৎসাসেবা পায় না সেখানে এমন সেবায় সন্তোষ প্রকাশ করেছেন সেবাগ্রহীতারা।

বাংলাদেশ নৌ-বাহিনীর মিডিয়া কর্মকর্তা ফারুক হোসেন জানান, এর আগেও দুর্গম এলাকায় বিভিন্ন দুর্যোগ ও প্রতিকূল পরিস্থিতির মধ্যে অসহায় মানুষদের চিকিৎসাসেবা প্রদান করেছে এবং ভবিষ্যতেও বাংলাদেশ নৌ-বাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ