September 15, 2026, 1:36 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর হুমকি! চীনের পাল্টা হুঁশিয়ারি

আর্ন্তজাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র যদি চীনা পণ্যের ওপর শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তবে তার জবাবে পাল্টা ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন।

বেইজিংয়ের দাবি, ইরানকে সামরিক সহায়তা দেয়ার বিষয়ে চীনের বিরুদ্ধে যে অভিযোগের কথা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। আর সেই মিথ্যা সংবাদের ভিত্তিতেই এই শুল্ক বৃদ্ধি করা হচ্ছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও ​​জিয়াকুন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ‘চীন ইরানকে সামরিক সহায়তা দেয়ার অভিযোগে গণমাধ্যমের প্রতিবেদনগুলো সম্পূর্ণ বানোয়াট। এই অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্র যদি চীনের ওপর শুল্ক বাড়ায়, তাহলে চীন অবশ্যই পাল্টা ব্যবস্থা নেবে।’

মুখপাত্র জানান, সামরিক পণ্য রপ্তানির ক্ষেত্রে চীন সবসময় সতর্ক ও দায়িত্বশীল আচরণ করে থাকে। দেশটির আইন, বিধি-বিধান এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে কঠোর নিয়ন্ত্রণের মধ্য দিয়েই এসব রপ্তানি পরিচালিত হয় বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ