July 25, 2026, 5:46 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

‎তালা প্রতিনিধি

তালায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের Seeds of Resilience প্রকল্পের উদ্যোগে উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাহাত খান।

উত্তরণের প্রকল্প সমন্বয়কারী রাউফুর আদনানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাছুম বিল্লাহ, কৃষি সম্প্রসারণ অফিসার জিএম শাওন, সমাজসেবা অফিসার মো. আরিফুজ্জামান।

এসময় অন্যান্যের মধ্যে তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দার, অধ্যাপক রেজাউল ইসলাম, তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন অফিসার মো. আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসের দেবকী রানী, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উত্তরণ কর্মকর্তা দিলীপ সানা, এডুকো বাংলাদেশ এর প্রকল্প কর্মকর্তা মোনালিসা বিশ্বাস, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, সেলিম হায়দার, মোস্তাফিজুর রহমান রেন্টু, ইউপি সদস্য শিরিনা খাতুন, উত্তরণের তানিয়া আক্তার, মো. গোলাম হোসেন ও গণ-গ্রন্থাগারের মো. আফজাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন উত্তরণের প্রকল্পের সমন্বয়কারী রাউফুর আদনান। এসময় প্রকল্পের কর্ম এবং লক্ষ ও উদ্দেশ্য উপস্থাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ