July 25, 2026, 5:47 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভেসে উঠলো লাশ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে পদ্মা নদী থেকে এক রিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। 

রোববার ( ১২ এপ্রিল) বেলা পৌনে ১০ টার দিকে রাজবাড়ী জেলা সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের ডাক্তার খানা এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত এ রিক্সা চালকের নাম লিটন খান (৪২)। তিনি জেলার সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের বাসিন্দা। তার বাবা ওই এলাকার স্থানীয় আক্কাস খান।

প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, ইসমাইল নামে এক যুবক সকালে  নদীতে গোসল করতে যায়। এসময় মরদেটি নদীতে ভাসতে দেখে এলাকার লোকজনকে খবর দেয়। পরে নৌ-পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্ত্রী হালিমা বেগম বলেন, ‘প্রতিদিনের মত শনিবার সন্ধ্যার পর রিক্সা নিয়ে বের হয়। রাত ১০ টার দিকে তাকে ফোন দেই। সে আর ফোন ধরে না। রাত ১১ টার দিকে আবারও ফোন দেই কিন্তু ফোন রিসিভ করে না। এরপর রাত দুইটা বেজে যায় তাও সে আর বাড়িতে আসে না। পরে তাকে আবারও ফোন দেওয়া হলে মোবাইল বন্ধ বলে। এরপর থেকেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। সকালে নদীতে একটা লাশ পাওয়া গেছে শুনে এখানে এসে দেখি তার লাশ ভেসে আছে।’

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) উত্তম কুমার ঘোষ জানান, নদী থেকে একটি মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ । মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রিক্সা ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ