July 25, 2026, 8:28 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

রমজাননগরে গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের আওতায় অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

রমজাননগরে গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের আওতায় অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত।

১২ এপ্রিল (রবিবার ) সকাল ১০ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর উনিয়ন পরিষদের হল রুমে রূপান্তরের আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় ভয়েস অফ সিটিজেন্স সিভিল সোসাইটি অর্গানাইজেশন কমিটির সদস্যদের নিয়ে গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের আওতায় অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা ভয়েস অফ সিটিজেন্স কমিটির সভাপতি রনজিত বর্মন।

রূপান্তর গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের প্রতিনিধি কল্যানী রায়ের স্বাগত বক্তব্যের মাধ্যমে সিভিল সোসাইটি অর্গানাইজেশন এর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন রমজান নগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব শেখ জাহাঙ্গীর আলম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, রমজাননগর ইউনিয়নের সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সদস্যবৃন্দ,রূপান্তর গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের প্রতিনিধি ডলি আক্তার।

সভাপতি সিভিল সোসাইটি অর্গানাইজেশন এর কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, পানি সম্পদ ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, খাল খনন নতুন রাস্তা তৈরি, আদিবাসী দলিত সম্প্রদায়ের মানুষদের সিভিল সোসাইটি কমিটিসহ সমাজের বিভিন্ন কাজে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ