July 25, 2026, 5:48 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

বাংলাদেশি আটকে পড়া জাহাজ শিগগিরই হরমুজ পার হতে পারবে- ইরানি রাষ্ট্রদূত

আর্ন্তজাতিক ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী বলেছেন, যুদ্ধাবস্থার কারণে হরমুজ প্রণালিতে অনেক জাহাজ অপেক্ষায় আছে। বাংলাদেশের কিছু জাহাজও সেখানে আটকা পড়েছে। আমরা বাংলাদেশকে সহযোগিতা করব এবং জাহাজগুলো ছাড়ার ব্যবস্থা করব। অতি দ্রুত জাহাজগুলো হরমুজ প্রণালি পাড়ি দিতে পারবে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলাপ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। 

রবিবার (১২ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিপ্লবী ছাত্র পরিষদ আয়োজিত ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ শিক্ষার্থীদের স্মরণ : মার্কিন-ইসরায়েলি যুদ্ধাপরাধের বিচার ও জবাবদিহিতা দাবি’ শীর্ষক এক শোক সমাবেশ ও যুদ্ধাপরাধ বিরোধী প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের সঙ্গে ইরানের সম্পর্কের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো। বাংলাদেশকে আমরা ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবেই মনে করি। বাংলাদেশের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই।

ইরানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে কর্মসূচি পালনের জন্য রাষ্ট্রদূত বিপ্লবী ছাত্র পরিষদকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। তারা হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও স্কুলে হামলা চালিয়েছে। হাসপাতালে হামলা চালিয়ে সাধারণ মানুষকে এবং স্কুলে হামলা চালিয়ে নিষ্পাপ শিশুদের হত্যা করা হয়েছে। ইরান এসব হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে।

ইরান কখনো যুদ্ধ চায় না, কারণ যুদ্ধের মাধ্যমে সাধারণ মানুষ ও বিশ্ববাসী ক্ষতিগ্রস্ত হয়। তবে আমেরিকা ও ইসরায়েল চায় না যে যুদ্ধ বন্ধ হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ