September 15, 2026, 8:20 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

নেত্রকোণায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখল ও গাছকাটার অভিযোগ

আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোণা জেলা প্রতিনিধি

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখল ও গাছকাটার অভিযোগ, নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের রাজনগর গ্রামে

রবিবার (১২ এপ্রিল) কৃষক মোঃ নাজিম উদ্দিন নাজু মিয়াগংদের জায়গার গাছ কাটা ও ভূমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী চাঁন মিয়া, রাসেলগংদের বিরুদ্ধে।

রবিবার (১২ এপ্রিল) বিকেলে কৃষক নাজিমউদ্দীন জানান, প্রতিবেশী চাঁন মালেক, রাসেলগংদের সাথে আমার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো, এনিয়ে আদালতে মামলা রয়েছে। আমাদের রেকর্ডকৃত জায়গা তারা জোর করে দখল করে খেতে চায়, আমরা বাঁধা দিলে আমাদের হামলা করতে আসে। এজমি আইনউদ্দিনের কাছ থেকে মোল্লা হোসেন ২৭ বছর জমিটি ক্রয় করেন।কিন্তু জমিটি অন্য জায়গায় জমি বুঝিয়ে দেন।

দীর্ঘ ২৭ বছর পড়ে সঠিক মাপ নিলে  বুঝতে পারি যে জমিটি আমাদের, এতবছর তারা ভোগদখল করে খেয়েছে। এখন আমরা আমাদের জায়গা দখলে নিই সামাজিক দরবারের মাধ্যমে। তখন দরবারিরা এক পর্যায়ে তাদের এতবছর তারা যেহেতু আমাদের জায়গায় ছিল সে বিবেচনায় জমি ক্রয় করার প্রস্তাব দেন। কিন্তু তারা জমির ন্যায্য মূল্য দিতে নারাজ। এমনকি জোর করে থাকতে চায়। পরে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করে। বর্তমানে জমিটিতে আদালতের নির্দেশ অনুযায়ী ১৪৪ ধারা জারি রয়েছে। আমরা আদালতের নির্দেশ মেনে সেখানে যাই নি। কিন্তু তারা আজকে এখানে এসে গাছগাছালি কেটে নিয়ে যাচ্ছে। এমতাবস্থায় আমরা সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই।

এবিষয়ে অভিযুক্ত চাঁন মালেকের কাছে জানতে চাইলে রবিবার সন্ধ্যায় তিনি জানান যে, রেকর্ড তাদের থাকলেও আমরা ৪০০ বছরযাবত দখল করে আছি। এভাবেই আছি।

এলাকাবাসীরা জানান, একটি সংঘবদ্ধ চক্র স্থানীয় লাঠিয়াল বাহিনী ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে মালিকানা জমি জোরপূর্বক দখল করছে। শুধু দখলই নয়—আদালতের মাধ্যমে ভুয়া মামলা করে হয়রানি চলছে প্রকাশ্যে।  ১৯৫৬ সালের রেকর্ড অনুযায়ী এই জমি ব্যক্তি মালিকানা অধীনে খতিয়ানে অন্তর্ভুক্ত।

অভিযোগকারীরা জানান, প্রশাসনের কাছে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তা স্থায়ী সমাধান আনতে ব্যর্থ হয়েছে। বরং মামলা জটিলতা তৈরি করে দখলদাররা নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ