April 16, 2026, 5:37 am
শিরনাম :
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ইরান যুদ্ধে যোগদানের চাপের কাছে যুক্তরাজ্য নতি স্বীকার করবে না ছাত্রশিবির ত্রর “সাথী শিক্ষাশিবির—২০২৬” অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে ইরানে পাকিস্তানের সেনাপ্রধান শেরপুর সদর উপজেলার হাজী পাম্পে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা বর্নিল সাজ,গন্ধ ও গীতিতে নতুন বাংলা সনকে বরণ করে নিলো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি ধর্মমন্ত্রী বাঘাইছড়িতে ‘রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ: সভাপতি মোঃ হাসান ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন সোমবাজার ঈদগা মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযান, চোলাইমদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

​ মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকসহ একজনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ১০ লিটার তৈরি চোলাইমদ এবং মদ তৈরির ১০০ লিটার তরল কাঁচামাল (ওয়াশ) উদ্ধার করা হয়।

১২ এপ্রিল (রবিবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গোমস্তাপুর থানাধীন পার্বতীপুর ইউনিয়নের খরপা গ্রামে অভিযান চালায়। সকাল ০৮:০০ ঘটিকা থেকে ০৮:৪০ ঘটিকা পর্যন্ত চলা এই অভিযানে মাদক কেনাবেচা ও তৈরির সরঞ্জামসহ আসামিকে হাতেনাতে আটক করা হয়।

​গ্রেফতারকৃত আসামির নাম শ্রী সমরা (৪৮)। তিনি গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের খরপা গ্রামের মৃত মাহাতোর ছেলে।

তল্লাশি চালিয়ে আসামির হেফাজত থেকে নিম্নলিখিত মাদকদ্রব্য জব্দ করা হয়:
​চোলাইমদ: ১০ (দশ) লিটার। ওয়াশ (মদ তৈরির উপকরণ): ১০০ (একশত) লিটার।

​অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় জানিয়েছে, মাদকের উৎস নির্মূল এবং সরবরাহ বন্ধে জেলাজুড়ে তাদের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ