September 15, 2026, 6:05 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে চাঁদা না দেওয়ায় আবাসিক হোটেল ও বাজার কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ডে আবাসিক সাইমুন হোটেল সহ বিভিন্ন বাজার ব্যবসায়ীদের কাছে চাঁদা চেয়ে না পেয়ে আসাদুজ্জামান আসাদ ও ইকরাম হোসেন রানার নেতৃত্বে কিছু দুর্বৃত্ত উল্টো সীতাকুণ্ড বাজার কমিটির সভাপতি, সম্পাদক এর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন ।

১১ এপ্রিল শনিবার দুপুরে সীতাকুণ্ড বাজার কমিটি সীতাকুণ্ড প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেছেন ।

তারা অভিযোগে বলেন এই চাঁদাবাজ আসাদুজ্জামান আসাদ , ইকরাম হোসেন রানা তাদের কিছু সহযোগী নিয়ে সীতাকুণ্ডের প্রায় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবী করে আসছে । আপনারা জানেন, বাংলাদেশের মধ্যে সীতাকুণ্ড একটি অন্যতম পর্যটন এলাকা । এখানে বাঁশবাড়িয়া সাগর বীচ , গুলিয়াখালী বীচ, ইকোপার্ক ও সহস্র ধারা ঝর্ণা এবং সীতাকুণ্ড চন্দ্র নাথ মন্দিরে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীরা আসেন । এখানে সন্ধ্যার পর উক্ত আসাদুজ্জামান আসাদ ও ইকরামরা পর্যটকদের জিম্মি করে সর্বস্ব কেড়ে নিয়ে নিচ্ছে । যা সীতাকুণ্ড বাজার কমিটি তথা পুরো সীতাকুণ্ডের বদনাম হয়ে যাচ্ছে । তাই আমরা প্রশাসনকে সাথে নিয়ে সীতাকুণ্ডে এই অপকর্মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো । আমরা সীতাকুণ্ডকে চাঁদাবাজ, দুর্বৃত্তদের কাছ থেকে নিরাপদে রাখতে চাই এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি । আমরা সকলে মিলে এই চাঁদাবাজদের কে বিতারিত করে সীতাকুণ্ড বাজার কে চাঁদাবাজমুক্ত করবো।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে আহমদ সলু, সীতাকুণ্ড বাজার কমিটির সভাপতিআ নাছির উদ্দীন ভুঁইয়া , সহ সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক,সহ সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দীন, উপস্হিত ছিলেন, সমাজ কল্যান সম্পাদক মোঃ আবু তাহের, দপ্তর সম্পাদক ম্রীধাম মাস্টার,ক্রীড়া সম্পাদক মোহন চন্দ্র দে, ও সহ দপ্তর সম্পাদক নুর উদ্দিন,সদস্য মহিদুল আরম আবির প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ