July 25, 2026, 4:04 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

তালায় দোহার মারানআথা চার্চে ভাংচুরের অভিযোগ

তালা প্রতিনিধি

তালার দোহার মারানআথা চার্চ মিশনের কার্যক্রম বন্ধ করে দেবার লক্ষ্যে এলাকার একটি মহল নানান অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। একের পর এক হামলা, ভাংচুর ও চুরির ঘটনায় চার্চে থাকা পালক ও তাঁর পরিবার আতংকের মধ্যে রয়েছে।

পালক অমল সরকার জানান, তালা উপজেলার জালালপুর ইউনিয়নের দোহার গ্রামের খ্রীস্টান সম্প্রদায়ের মানুষের প্রার্থনার জন্য সেখানে বাংলাদেশ মারানআথা চার্চ স্থাপন করা হয়। সেখানে চার্চ করার পর থেকে একটি চক্র বিভিন্ন সময়ে হামলা, ভাংচুর ও চুরি করতে থাকে। এতে করে ওই চার্চে থাকা পালক ও তার পরিবার দীর্ঘদিন ধরে আতংকের মধ্যে রয়েছে।

দোহার মারানআথা চার্চের পালকের স্ত্রী চন্দনা সরকার জানান, বিগত কয়েক মাস ধরে এলাকার একটি মহল এই চার্চের উপর অত্যাচার চালিয়ে আসছে। রাতের আধাঁরে বড়দিনের গেট ভাংচুর, মিশনের চালের উপর ইট নিক্ষেপ, গাছ চুরি, ঘরের দরজা-জানালা ভাংচুরসহ রান্নাঘর ও রান্না ঘরের আসবাবপত্র ভাংচুর সহ নানান অত্যাচার করে যাচ্ছে ওই মহলটি।

এবিষয়ে এলাকার মানুষদেরন বারবার বললেও কোনও প্রতিকার হচ্ছে না। উপরন্তু রাতে ওই খারাপ মহলের দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হওয়ার আশংকায় থাকতে হচ্ছে। ফলে স্বাভাবিক ভাবে এখানে মিশনের কার্যক্রম পরিচালনা ব্যহত হচ্ছে। এবিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ