July 25, 2026, 8:20 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

জালানির হাহাকার,টোকেন বিতরণে স্বজনপ্রীতি!

মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে ফিলিং স্টেশনে জালানি সংগ্রহে টোকেন বিতরনে স্বজনপ্রীতির অভিযোগ তুলেছে মোটরসাইকেল চালকরা।

জানাগেছে, মেসার্স অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনে ৩ হাজার লিটার পেট্রোল সরবরাহ করবে ৩শত টাকায় ২.৪ লিটার জ্বালানি প্রায় ১২শ পঞ্চাশটি গাড়ী সংগ্রহ করতে পারবে। অপরদিকে জালানি তেল সংকটে সড়কে কমে গেছে মোটরসাইকেলের দৌরাত্ম।

রাজারহাট উপজেলার দুটি পাম্পে প্রশাসনের পক্ষে থেকে মোটরসাইকেল আরোহীদের জালানি পরিবেশনে টোকেন বিতরণের দায়িত্ব প্রদান করা হয়েছে কৃষি কর্মকর্তা ফেরদৌস আহমেদকে।শনিবার অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনে জালানি তেলের টোকেন বিতরণ করেছেন রাজারহাট পল্লী সঞ্চয় ব্যাংকের জাহিদুল ইসলাম।

মোটরসাইকেল আরোহীরা বলেন,টোকেন বিতরণে কোনো সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ না করায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কেউ পাচ্ছেন না ১টি টোকেন,অন্যদিকে প্রভাবশালী ও পরিচিত ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়েছে ২০টি পর্যন্ত টোকেন।

চালকদের দাবি পরিচিতজন ও স্বজনদের অগ্রাধিকার দিয়ে টোকেন দেওয়া হচ্ছে। এতে সাধারণ চালকরা ন্যায্যতা থেকে বঞ্চিত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন।

জালানি বিতরণ ট্যাগ কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ফিলিং স্টেশন এলাজায় ৮শত টোকেন বিতরণ করা হয়েছে, তারা ৩শত টাকার জালানি ক্রয় করবে।এছাড়া চাকুরীজীবি ও এলাকার কিছু লোক আছে যাদের কে ওসি ও ইউএনও মহোদয় সিদ্ধান্ত নিয়ে ওদেরকে কিছু টোকেন দেয়া হয়েছে তারা ৫শত টাকার জালানি ক্রয় করবে এবং তাদের সংখ্যা সীমিত।

এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান বলেন,অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ