September 15, 2026, 6:28 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

গণ ভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের লিফলেট বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১দলীয় ঐক্যের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বাগেরহাট জেলার নেতৃবৃন্দ জেলা শহরে লিফলেট বিতরণ কার্যক্রমের সূচনা করেছে।

০৯ এপ্রিল (বৃহস্পতিবার) বিকালে বাগেরহাট শহরের দশানী ট্রাফিক মোড়ে স্থানীয় জনতার মধ্যে ১১ দলীয় ঐকের নেতাকর্মীরা গণভোটের রায় বাস্তবায়নের দাবি সম্বলিত লিফলেট বিতরণ শুরু করে।

১১ দলীয় ঐকের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা শাখার আমির মাওলানা রেজাউল করিমের নেতৃত্বে উক্ত লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয় । এ সময় ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন,অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহ,এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেল, ফকিরহাট উপজেলা সমন্বয়কারী মিজানুর রহমান,জেলা যুবশক্তির সদস্য সচিব সাব্বির মীর সহ জামায়াতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন,বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতৃবৃন্দ। লিফলেট বিতরণ কালে জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, “বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনে জনগণ সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে রায় দিয়েছিল।কিন্তু বর্তমান বিএনপি সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে উক্ত গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব করেছে। যা গন রায়কে অবমাননার শামিল। বৃহত্তর জনগোষ্ঠীর মতামতকে শ্রদ্ধা পোষণ না করে সরকার স্বৈরাচারী মনোভাব পোষণ শুরু করেছে। তাদের আচারণে নব্য ফ্যাসিবাদী ধ্যান ধারণা প্রকাশ পাচ্ছে। এদেশে নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে জনগণ পুনরায় তা প্রতিহত করবে।”

তিনি অবিলম্বে জুলাই সংস্কার পরিষদ গঠনপূর্বক গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ