October 31, 2026, 5:16 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

ছাদে উঠে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের মীরসরাইয়ে নিজের বাড়ির ছাদে উঠে আম পাড়তে গিয়ে অসাবধানতায় নিচে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মাশরুর ওয়াসিফ রাইয়ান (৯) নামের ওই শিশু ৭ এপ্রিল, ২০২৬ (মঙ্গলবার) বিকেল বেলা ইন্তেকাল করেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির ছাদে উঠে আম পাড়ার চেষ্টা করছিল রাইয়ান। একপর্যায়ে অসাবধানতাবশত ছাদের রেলিং থেকে পা পিছলে নিচে পড়ে যায়। এ সময় ছাদের কলামের বেরিয়ে থাকা রড তার পেটে ঢুকে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত মিঠাছড়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে তাকে মীরসরাইয়ের মস্তান নগরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

মিঠাছড়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদুল করিম জানান, শিশুটিকে গুরুতর আহত অবস্থায় আনা হয়েছিল। তার শরীরে রড ঢোকার চিহ্ন ছিল এবং ইসিজিতে কোনো হৃদস্পন্দন পাওয়া যায়নি।

পরবর্তীতে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাফায়েত বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, নিহত মাশরুর ওয়াসিফ রাইয়ান অত্র এলাকার হাজী বদরুল আলমের বাড়ির মুসলিম উদ্দিনের বড় ছেলে এবং শতাব্দী উর্দ্ধ শ্রেষ্ঠ দ্বীনি বিদ্যাপিঠ সুফিয়া নূরিয়া ফাজিল মাদরাসা’র তৃতীয় শ্রেণির ছাত্র। পারিবারিক সূত্রে জানা যায়, তার জানাযা আজ বুধবার (৮ এপ্রিল) সকাল ১০.০০ টায় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

সুফিয়া মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রেজাউল হক নিজামী বলেন আমাদের মাদরাসার ৩য় শ্রেণির শিক্ষার্থী শিশু মাশরুর ওয়াসিফ রাইয়ান এর হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় সুফিয়া মাদরাসা পরিবার আজ গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন রাইয়ানের পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ