September 15, 2026, 6:29 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন

ডেস্ক রিপোর্ট

গণভোট-২০২৬ এর রায় বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম।

বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তিনি এই কর্মসূচি শুরু করেন।

পরে তার এই অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে আরও কয়েকজন শিক্ষার্থী অংশ নেন। রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে সংহতি জানান ডাকসুর ভিপি সাদিক কায়েম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য মো. মিফতাউল হোসাইন আল মারুফ ও আনাস ইবনে মুনীর।

আন্দোলনকারী শিক্ষার্থীরা সরকারের কাছে তিন দফা দাবি পেশ করেছেন। দাবিগুলো হলো—

  • গণভোট নিয়ে নাটকীয়তা বন্ধ করে গণভোটে উল্লিখিত বিষয়গুলো সংসদে উত্থাপন ও জনরায় বাস্তবায়ন করতে হবে।
  • গুম প্রতিরোধ ও প্রতিকারসহ গুরুত্বপূর্ণ সব অধ্যাদেশ সংসদে বিল আকারে উত্থাপন করতে হবে।
  • গণভোটে উল্লিখিত বিষয়গুলোর বাইরে ‘জুলাই সনদে’ উল্লিখিত অপরাপর বিষয়গুলো বাস্তবায়নের জন্য পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করতে হবে।

অনশনস্থল থেকে ‘ফ্যাসিবাদী কাঠামো’ ভেঙে দেয়ার লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সাদিক মুনওয়ার মুনেম। দেশে যেন আর কোনোভাবে স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা জেঁকে বসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন তিনি। জুলাইয়ের মর্যাদা সমুন্নত রাখতে দেশের সর্বস্তরের ছাত্র-জনতাকে নিজ নিজ অবস্থান থেকে এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

সাদিক মুনওয়ার মুনেম বলেন, আমাদের স্বপ্ন, আশা এবং সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা আজ হুমকির মুখে। ফ্যাসিবাদী কাঠামো সংস্কার করে যে ন্যায়বিচার ও বৈষম্যহীন দেশ গড়ার শপথ আমরা নিয়েছিলাম, বর্তমান সরকারের নানা কর্মকাণ্ডে তা ধূলিসাৎ হওয়ার পথে। গণভোটের রায়কে অস্বীকার করে জাতিকে পুনরায় গুম-খুন-দুর্নীতি ও গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করার এই অপচেষ্টা আমরা মেনে নিতে পারি না।

সংহতি জানিয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, সাদিক মুনেম, সাকিবুর রহমান ও ইকবাল হোসেন শাহীন রাজু ভাস্কর্যে আজ যে আমরণ অনশন করছেন, তা কেবল তাদের একার দাবি নয়; বরং প্রতিটি ক্ষুব্ধ নাগরিকের অভিব্যক্তির বহিঃপ্রকাশ। আক্ষেপ আর ক্ষোভ এখানে যে, জনগণের ভোটের আমানত রক্ষায় আবারও রাজপথে নামতে হচ্ছে!

সাদিক কায়েম আরও বলেন, জুলাইয়ের রাজপথ ও ফ্যাসিবাদবিরোধী লড়াই আমাদের শিখিয়েছে আপস না করা। হাজারো শাহাদাতের বিনিময়ে যে ‘নতুন বাংলাদেশ’ আমরা পেয়েছি, তার স্পিরিটকে কোনোভাবেই ধূলিসাৎ হতে দেয়া যায় না। ডাকসুর পক্ষ থেকে আমরা এই অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ