July 25, 2026, 5:46 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

রাজশাহীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত, স্বাস্থ্যসেবায় বিজ্ঞানের গুরুত্বের ওপর জোর

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে সিভিল সার্জন অফিসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এতে বক্তারা স্বাস্থ্যসেবায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম। তিনি বলেন, মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বিজ্ঞানসম্মত স্বাস্থ্যসেবা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। প্রতিরোধমূলক ব্যবস্থা, সময়মতো রোগ শনাক্তকরণ ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্যব্যবস্থাকে আরও বিজ্ঞাননির্ভর করে তুলতে হবে।

সিভিল সার্জন অফিস রাজশাহীর আয়োজনে অনুষ্ঠানে সহযোগিতা করে ব্র্যাক, বিএইচপি, ডাসকো, তিলোত্তমা মহিলা স্বেচ্ছাসেবী সংস্থা, রিক, ঢাকা আহছানিয়া মিশন, এফপিএবি, দিনের আলো, বাঁচার আশা, প্রচেষ্টা জনকল্যাণ সংস্থা, এস. ডাবলু.এন, ডেমিয়েন ফাউন্ডেশন, এ.এইচ.এফ ও আপস রাজশাহী।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. স. ম. বায়েজীদ উল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) নাসিদ ফরহাদ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি ডা. মো. মহিউদ্দীন শরীফ।

এ ছাড়া উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিস রাজশাহীর মেডিকেল অফিসার ডা. নাসরিন আক্তার, ডা. তামান্না কবির, ব্র্যাকের জেলা সমন্বয়ক মহসিন আলী, সহকারী জেলা সমন্বয়ক ফারজানা পারভিন, ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচীর এরিয়া ম্যানেজার মো. মাসুদুর রহমান, প্রোগ্রাম অফিসার রেজাউল করিম, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, আপসের প্রোগ্রাম ম্যানেজার এস এম আবদুল্লাহ আল রেজাসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সবার জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসা ব্যবস্থার প্রতিটি স্তরে বৈজ্ঞানিক জ্ঞান, গবেষণা ও প্রযুক্তির সমন্বিত প্রয়োগ প্রয়োজন।

একটি সুস্থ ও সুরক্ষিত সমাজ গড়ে তুলতে সরকার, স্বাস্থ্য বিভাগ এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ