September 15, 2026, 5:09 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কলমাকান্দায় একটি কালভার্টের নিচ দিয়ে পানি প্রবাহ নিয়ে দু’পক্ষের মতবিরোধ

আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোণা জেলা প্রতিনিধি

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের রামনাথপুর গ্রামের একটি কালভার্টের নিচ দিয়ে পানি প্রবাহ নিয়ে দু’পক্ষের মতবিরোধ দেখা দিয়েছে।

সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, এলাকাটির আরশাদ মিয়ার বাড়ির পার্শের বর্ডার রোডের ব্রিজের পানি প্রবাহের রাস্তা উন্মুক্ত করন নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে।

এনিয়ে সম্প্রতি ৩০ শে মার্চ কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় কৃষক মোঃ আব্দুল মালেক। তিনি তার অভিযোগে লিখেছেন, মহিষখলা নদীর ব্রিজ থেকে রামনাথপুর ইনপোর্ট বাজারের মাঝখানে আরশাদ মিয়ার বাউন্ডারি করা বাড়ির উত্তর পার্শ্বের বর্ডার রোডের উপর নির্মিত একটি ব্রিজ রয়েছে। যে ব্রিজের মাধ্যমে পাহাড়ি ঢলসহ বৃষ্টির পানি প্রবাহ সুগম হতো। দুঃখজনক হলেও সত্য যে কিছুদিন আগে আরশাদ মিয়া ব্রিজের দক্ষিণ পার্শ্বে মাটি ভরাট করে ব্রিজের দক্ষিণ পার্শ্বের পানি চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় উক্ত এলাকার প্রায় ৫০টি পরিবার ও ১০০ একর জমির বোরো ফসল পানির নিচে পরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে ব্রিজের দক্ষিণ ও উত্তর পার্শ্বের কৃষকদের ২/৩ হাজার মণ ধানী ফসলের ক্ষয়ক্ষতি হওয়ার সমুহ আশঙ্কা রয়েছে।

ব্রিজটি পাহাড়ী ঢল ও বৃষ্টির পানি বাহির হওয়ার একমাত্র রাস্তা হলেও স্থানীয় আরশাদ মিয়া তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য ব্রীজের মুখে মাটি ভরাট করে আমাদের ঘরবাড়ী বর্ষা ও পাহাড়ী ঢলের পানিতে জলাবদ্ধতা সৃষ্টি করে প্রায় ৩০০ শতাধিক কৃষকের ব্যাপক ক্ষতি সাধন করার ষড়যন্ত্র করছে। এলাকাবাসী ব্রীজের মুখ বন্ধ করতে নিষেধ করলে সে সন্ত্রাসী কর্মকান্ডের হুমকি দিয়ে বলে আমি তদেরকে দেখে নিব।

এমনকি সেই আবেদনে তিনি ব্রিজের নিচ দিয়ে পানি চলাচলের পথ উন্মুক্ত করণে ব্রিজের দক্ষিণ পার্শ্বের ভরাটকৃত মাটি সরানোর আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক ব্রিজের উভয় পার্শ্বের পানি প্রবাহ সুগম করে উক্ত এলাকার ৩০০ শতাধিক কৃষকের ফসল ও বাড়ি ঘরের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আবেদন জানান।

এব্যাপারে আরশাদ মিয়ার কাছে জানতে চাইলে তিনি জানান, মালেক মিয়া আগে আমার কাছে জায়গা বিক্রি করেছেন, এখন নিজেই দক্ষিণ পাশে মাটিভরাট করেছেন। আমি বলতে গেলে লোকজন নিয়ে আমার উপর চড়াও হয়। আমি ঝামেলা করতে চাই না, তারা নিজেরা মাটি ভরাট করে আমাকে দোষ দিচ্ছেন।

এবিষয়ে জানতে চাইলে কলমাকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, বিষয়টি আমরা যাচাই-বাছাই করে যথাযথ পদক্ষেপ নিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ