September 15, 2026, 1:36 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নেই: হোয়াইট হাউস

আর্ন্তজাতিক ডেস্ক

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। একই সময়ে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য যে সময়সীমা বেঁধে দিয়েছেন, সেটি ঘনিয়ে আসছে, নচেৎ বড় ধরনের হামলার মুখে পড়তে হবে বলে হুমকি দেয়া হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) ওয়াশিংটন এই অস্বীকারোক্তি জানায়, যখন ট্রাম্প অত্যন্ত কঠোর ও ভয়াবহ ভাষা ব্যবহার করেন। তিনি বলেন, ইরান যদি তার শর্ত মেনে না নেয়, তাহলে ‘একটি পুরো সভ্যতা আজ রাতেই ধ্বংস হয়ে যেতে পারে।’

টেক্সাসের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান হোয়াকিন কাস্ত্রো ট্রাম্পকে অবিলম্বে স্পষ্ট করতে বলেন যে, তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন না।

এরপর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র এমন কিছু সামরিক উপায় ব্যবহার করতে পারে, যা এখনো ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়নি। এতে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে যুক্ত একটি অ্যাকাউন্ট দাবি করে, ভ্যান্স ইঙ্গিত দিয়েছেন যে ট্রাম্প পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন।

এ ব্যাপারে হোয়াইট হাউস সামাজিকমাধ্যমে জবাব দেয়, ভাইস প্রেসিডেন্টের কথায় এমন কোনো ইঙ্গিত নেই। তবে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট কিছুটা অনিশ্চিত সুরে বলেন, পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে এবং প্রেসিডেন্ট কী করবেন, তা একমাত্র তিনিই জানেন।

এর আগে, শনিবার (৪ এপ্রিল) ট্রাম্প প্রথম এই আলটিমেটাম দেন। তিনি ইরানকে হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য চুক্তি করতে বলেন; যেখান দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি রপ্তানি হয়। না হলে বিদ্যুৎকেন্দ্র ও সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার হুমকি দেওয়া হয়।

এই সময়সীমা শেষ হবে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ৮টায়। আইন বিশেষজ্ঞরা বলছেন, বেসামরিক অবকাঠামোতে হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ