July 25, 2026, 5:47 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

বাগেরহাটে আধুনিক বাসস্টান্ড, নিউমার্কেট ও পার্ক নির্মানে নাগরিক সংলাপ

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটে আধুনিক বাস টার্মিনাল, নিউ মার্কেট ও পৌরপার্ক উন্নয়নের লক্ষে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।

স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক ডাঃ মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে সংলাপে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, কোস্টাল টাউন ক্লাইমেট রেজিলিএন্স প্রজেক্ট(সিটিসিআরপি)‘র প্রকল্প পরিচালক সরকার মো: সাজ্জাদ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হোসেন, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা জামায়াতের আমীর মাও. মোঃ রেজাউল করিম প্রমুখসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, পৌরসভার কর্মকর্তা, পৌরসভার অংশীদার ও উপকারভোগীরা অংশগ্রহন করেন।

সংলাপে, বাগেরহাটের কেন্দ্রীয় বাসস্টান্ডকে আধুনিক বাস টার্মিনালে রুপান্তর, দীর্ঘদিনের পুরোনো নিউ মার্কেটকে ভেঙ্গে আধুনিক পৌর মার্কেট নির্মান ও পৌর পার্কে উন্নয়নে বিস্তারিত আলোচনা করা হয়। কোস্টাল টাউন ক্লাইমেট রেজিলিএন্স প্রজেক্ট(সিটিসিআরপি)‘র প্রকল্পের অধীনে ১১৫ কোটি টাকা ব্যয়ে এই নির্মান কাজ সম্পন্ন হবে বলে জানান আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ