September 15, 2026, 1:35 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ট্রাম্পকে ইরান বিষয়ে সতর্ক করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট

আর্ন্তজাতিক ডেস্ক

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে বোমা হামলার যে হুমকি দিয়েছেন সেটি যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে সতর্ক করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।

সোমবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে কস্তা বলেন, ‘বেসামরিক অবকাঠামো, বিশেষ করে জ্বালানি স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’ তিনি আরও উল্লেখ করেন, এই নীতি যেমন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি বিশ্বব্যাপী সব সংঘাতেই প্রযোজ্য।

কস্তা বলেন, ‘ইরানের সাধারণ জনগণই দেশটির শাসনব্যবস্থার প্রধান ভুক্তভোগী। সামরিক অভিযান আরও বিস্তৃত হলে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।’ তিনি জোর দিয়ে বলেন, পাঁচ সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার একমাত্র সমাধান কূটনৈতিক পথেই সম্ভব।

এর আগে রোববার নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ স্যোশালে দেয়া এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দেন, মঙ্গলবার ইরানে বিদ্যুৎকেন্দ্র ও সেতু লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। তিনি ইরানকে দ্রুত হরমুজ প্রণালি খুলে দেয়ার আহ্বান জানান, অন্যথায় ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দেন।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, বেসামরিক অবকাঠামোতে ইচ্ছাকৃত হামলা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, যুক্তরাষ্ট্র সবসময় আইনের সীমার মধ্যেই কাজ করবে।

সাম্প্রতিক দিনগুলোতে কস্তা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলেছেন। এসব আলাপের উদ্দেশ্য ছিল উত্তেজনা প্রশমিত করা, বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং কূটনৈতিক সমাধানের পথ তৈরি করা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ