July 25, 2026, 11:14 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলায় পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হওয়া ১৪টি মোবাইল ফোন আজ সোমবার (০৬ এপ্রিল) প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাননীয় পুলিশ সুপার জনাব গৌতম কুমার (বিশ্বাস) নিজ হাতে এসব ফোন ভুক্তভোগীদের হাতে তুলে দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের মার্চ মাসে বিভিন্ন থানায় করা জিডির প্রেক্ষিতে অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে এই ফোনগুলো উদ্ধার করা হয়।

এর মধ্যে সদর থানার এএসআই আব্দুল মোতালেব ০৯টি, নাচোল থানার এএসআই মোঃ ফরহাদ হোসেন ০৩টি এবং ডিবি’র এসআই কামরুল হাসান ০২টি ফোন উদ্ধার করেন। হারিয়ে যাওয়া শখের ফোন ফিরে পেয়ে মালিকরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ