July 25, 2026, 8:35 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

কোটালীপাড়ায় ২৪ ঘণ্টার মধ্যেই কুশলা খাল দখলমুক্ত করলো প্রশাসন

কামরুল হাসান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা খাল দখলের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে খালটি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

সোমবার দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ।অভিযানকালে কোটালীপাড়া থানা পুলিশের উপপরিদর্শক সাদ্দাম হোসেন, কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী কালু, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সদস্যরা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রবাহমান ঐতিহ্যবাহী কুশলা খালটি গত রোববার কিছু অসাধু ব্যক্তি বাঁশের পাইলিং বসিয়ে অবৈধভাবে দখল করে নেয়। বিষয়টি দ্রুত প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী কালু জানান, শতাধিক বছরের পুরনো এই খালটি আশপাশের ৬ থেকে ৭টি গ্রামের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেচসহ নানাবিধ কাজে খালটির পানি ব্যবহৃত হয়ে আসছে। খাল দখল হলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়বে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ বলেন, সরকারি খাল সচল রাখতে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। কুশলা খালটি অবৈধভাবে দখল করা হয়েছে এমন তথ্য পাওয়ার পর জেলা প্রশাসকের নির্দেশনায় দ্রুত অভিযান চালিয়ে খালটি দখলমুক্ত করা হয়েছে। দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ