July 25, 2026, 11:14 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে “মানুষ মানুষের জন্য” এই প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রোগীদের সেবার মান উন্নয়নে সহায়তা হিসেবে দুটি পাক ফ্যান প্রদান করেছে নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি “নজেকশিস” রবিবার (৫ এপ্রিল) সদর হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে হাসপাতালের তত্ত্বাবধায়কের হাতে ফ্যান দুটি তুলে দেওয়া হয়।

সদর হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মুহাম্মদ মশিউর রহমান, হাসপাতালের আরএমও ডা. আব্দুস সামাদ ও হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহাফুজ রায়হান।

অন্যদিকে নজেকশিসের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহা. তরিকুল আলম সিদ্দিকি, সাধারণ সম্পাদক মো. বাবুল আখতার, সহ-সভাপতি মো. শারওয়ার আলম, সদস্য মো. রানা, মো. ইকবাল হোসেন, মো. শামসুল হক, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির এবং সহ-সম্পাদক মো. নুরুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এগিয়ে এলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ