September 15, 2026, 2:26 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাউজান আর্ট স্কুলে বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে রাউজান আর্ট স্কুলের উদ্যোগে ২০২৬ সালের বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। এরপর মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন পারমিতা দাশ গুপ্তা, রাধিকা দাশ গুপ্তা, উম্মে সাইমা রিহা ও অদিতি বড়ুয়া, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান আর্ট স্কুলের পরিচালক ও চট্টগ্রাম উত্তর জেলা সনাতনী বিদ্যার্থী সংসদের সভাপতি শ্রীমান দাশ শুভ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্থ দে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের ব্যবস্থাপক এবং রাউজান উপজেলা প্রথম আলো বন্ধু সভার উপদেষ্টা মোহাম্মদ বেলাল, প্রথম আলো পত্রিকার সাংবাদিক এস এম ইউসুফ, রাউজান চাইল্ড স্কুলের প্রধান শিক্ষক অশোক তালুকদার, রাউজান কলেজের প্রভাষক মোহাম্মদ তসলিম উদ্দিন, রাউজান উপজেলা প্রথম আলো বন্ধু সভার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশিক্ষক ইমু দে, মোহাম্মদ সাহেদ আমান।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে চিত্রকলার গুরুত্ব অপরিসীম। আর্ট শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সচেতনতা মূলক বিষয় তুলে ধরার একটি শক্তিশালী মাধ্যম। তারা অভিভাবকদের উদ্দেশ্যে সন্তানদের চিত্রকলায় অংশগ্রহণে উৎসাহিত করার আহ্বান জানান।

প্রতিযোগিতায় তিনটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ মোট ৮৫ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে নতুন অনুপ্রেরণা যোগাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ