September 15, 2026, 10:25 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

নামেই সরকারি হাসপাতাল, দুমকিতে ডায়রিয়া রোগীদের ভরসা এখন বাইরের ফার্মেসি

‎সৈয়দ ইমরান নাজির, ‎দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ার রোগীর চাপ বেড়েছে। তবে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে ভোগান্তিতে পড়ছেন রোগীরা।

শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় হাসপাতাল ঘুরে এমন চিত্র দেখা যায়।

‎হাসপাতাল সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই ডায়রিয়ার রোগী বাড়লেও প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জামের সরবরাহ নেই। ফার্মেসিম্যান মোঃ রুহুল আমীন জানান, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা উপকরণের মজুত প্রায় দুই মাস আগেই শেষ হয়ে গেছে। চাহিদা পাঠানো হলেও এখনো সরবরাহ পাওয়া যায়নি। ফলে রোগীদের বাইরে থেকে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কিনে আনতে হচ্ছে।

‎ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, সরকারি হাসপাতালে ভর্তি হলেও বাস্তবে কাঙ্ক্ষিত সেবা মিলছে না। চিকিৎসকেরা প্রেসক্রিপশন দিয়ে প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম বাইরে থেকে সংগ্রহ করতে বলছেন। এতে আর্থিকভাবে অসচ্ছল রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

‎হাসপাতালের নারী ও শিশু ওয়ার্ডে ভর্তি রোগীর স্বজন শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোঃ সোহেল জানান, দুদিন আগে তার শিশু কন্যাকে ভর্তি করান। তিনি বলেন, ‘এখান থেকে গ্যাসট্রিক ও প্যারাসিটামল ছাড়া আর কোনো ওষুধ দেওয়া হয়নি। স্যালাইন সেট, টেপ, সিরিঞ্জসহ সবকিছু বাইরে থেকে কিনতে হয়েছে।’

‎একইভাবে শ্রীরামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাজাখালী গ্রামের কাওসার মৃধার (২২) দাদী মালেকা বেগম অভিযোগ করে বলেন, ‘হাসপাতাল থেকে কোনো ওষুধ দেওয়া হয়নি। সব ওষুধ ও সরঞ্জাম বাইরে থেকে কিনতে হয়েছে। একই অভিযোগ করেন ভর্তি রোগী মোঃ সজীব, মোছাঃ রীনা বেগমসহ অনেকে।

‎উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন সংকটের সত্যতা স্বীকার করে জানান, টেন্ডার জটিলতার কারণে গজ, ব্যান্ডেজ, ক্যানোলা, মাইক্রোপোর, হেক্সিসল, সিরিঞ্জ ও স্যালাইন সেটসহ প্রয়োজনীয় চিকিৎসা উপকরণের ঘাটতি দেখা দিয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে ঠিকাদারের মাধ্যমে দ্রুত সরবরাহ দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ