September 15, 2026, 4:33 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় পুকুরের পানিতে মিললো ১ ব্যারেল ডিজেল

কামরুল হাসান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মিললো পুকুরে লুকিয়ে রাখা ১ ব্যারেল ডিজেল।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের হিজলবাড়ি গ্রামে পরিচালিত এ অভিযানে পুকুরের পানির নিচে লুকিয়ে রাখা একটি ডিজেলভর্তি ব্যারেল উদ্ধার করা হয়।

বৈধভাবে তেল মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত নজরুল মোল্লার বাড়িতে অভিযান চালালে পুলিশ তল্লাশির একপর্যায়ে তার বাড়ির পার্শ্ববর্তী ইব্রাহিম মোল্লার পুকুরে সন্দেহজনক অবস্থায় ডুবিয়ে রাখা একটি ব্যারেল উদ্ধার করা হয়। ব্যারেলে ১৫০ লিটার ডিজেল পাওয়া যায়।এ দৃশ্য স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি করে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ জানান, অবৈধভাবে ডিজেল মজুদ করে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়ায় নজরুল মোল্লার স্ত্রী আসমা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, জ্বালানি তেলের বাজারে স্বচ্ছতা বজায় রাখা এবং ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ