September 15, 2026, 12:36 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় যাত্রা উৎসব-২০২৬, শুভ উদ্বোধন

রতন কুমার প্রামানিক, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর মোহনপুর উপজেলায় ৪নং মৌগাছি ইউনিয়ন বসন্তকেদার (বিদিরপুর) বাংলাদেশ যাত্রাশিল্প দল মালিক সমিতি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে রাজশাহী বিভাগীয় যাত্রা উৎসব -২০২৬, শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ২ রা এপ্রিল রাত্রে বসন্তকেদার ডিগ্রী কলেজ মাঠে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। যাত্রা উৎসব শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা কালচারাল অফিসার ড, মোঃ ফারুকুর রহমান ফয়সল।

মূখ্য আলোচকে ছিলেন, দীপক কুমার গোস্বামী, পরিচালক, নাট্যকলা ও চলচিত্র বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুন বাগিচা, ঢাকা। এম,এ মান্নান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ যাত্রাশিল্প দল মালিক সমিতি, কেন্দ্রীয় কমিটি, ঢাকা। মোঃ আফসারুজ্জামান রনি, রাজশাহী বিভাগীয় যাত্রা উৎসব, দ্বায়িত্ব প্রাপ্ত।

বক্তব্যে আলোচকরা বলেন, যাত্রা শুধু বিনোদন না।যাত্রা হচ্ছে বুদ্ধ ও মেধার বিকাশ সাধন করে থাকে।এই যাত্রাপালা থেকে পূর্বে অনেক অসাধু মালিক পক্ষ অশ্লীলতার মাধ্যমে বহু অর্থ উপার্জন করেছে, সেটা আর হতে দেওয়া যাবে না। এখান থেকে আমাদেরকে বেরিয়ে এসে এই সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হবে।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ক্ষুদ্র -নৃ- গোষ্ঠীর কালচারাল অফিসার হরেন্দ্রনাথ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহিন আকতার শামসুজ্জোহা।ব্যবস্হাপনায় ছিলেন মৌগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি ও যাত্রা উৎসব কমিটির সভাপতি নুরে আলম সিদ্দিকী, যাত্রা উৎসব কমিটির সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ