September 15, 2026, 2:26 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে নতুন ঘোষণা পুতিনের!

আর্ন্তজাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের চলমান রক্তক্ষয়ী সংঘাত ও অস্থিতিশীলতা নিরসনে এবং উপসাগরীয় অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে রাশিয়ার পক্ষ থেকে ‘সব ধরনের প্রচেষ্টার’ ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (৩ এপ্রিল) ক্রেমলিনে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতির সঙ্গ এক উচ্চপর্যায়ের বৈঠকে পুতিন নিজের অবস্থান তুলে ধরেন। খবর আলজাজিরার।

প্রেসিডেন্ট পুতিন জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি শুধু এই অঞ্চলের জন্য নয়, বরং রাশিয়া ও মিসরসহ সারা বিশ্বের জন্যই ‘উদ্বেগের’ বিষয়। তিনি বর্তমান সংঘাতের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়ে বলেন, আমরা পরিস্থিতি স্থিতিশীল করতে এবং একে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও মধ্যস্থতা করতে প্রস্তুত আছি।

পুতিনের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন লোহিত সাগর ও হরমুজ প্রণালিসহ পুরো অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে।

বৈঠকে প্রেসডেন্ট পুতিন উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই সংকট নিয়ে আলোচনা করছেন এবং রাশিয়াও এখন এই প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করতে আগ্রহী। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি ও বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিত করতে ক্রেমলিন এখন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে চাইছে। একই বৈঠকে পুতিন মিসরকে একটি ‘কৌশলগত অংশীদার’ হিসেবে অভিহিত করে দেশটিতে একটি ‘শস্য ও জ্বালানি হাব’ তৈরির প্রস্তাবও দেন।

এর আগে গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গেও টেলিফোনে কথা বলে দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছিলেন পুতিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ