September 15, 2026, 3:16 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় ৩ দিনব্যাপী মতুয়া মহাসম্মেলনের উদ্বোধন

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশ্ব শান্তি কামনায় আয়োজিত তিন দিনব্যাপী ২২তম মতুয়া মহাসম্মেলন-২০২৬ এর উদ্বোধন করা হয়।

শুক্রবার বিকাল সাড়ে তিনটায় উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে তিন দিন ব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ফরিদপুর ১ আসনের সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম।

অনুষ্ঠান উদ্বোধন করেন শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটি শ্রীধাম ওড়াকান্দির সভাপতি মহা মতুয়াচার্য পদ্মনাভ ঠাকুর। আশীর্বাদক বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মতুয়া মাতা শ্রীমতি সুবর্ণা ঠাকুর।

আলফাডাঙ্গা হরি মন্দিরের সভাপতি নিত্য গোপাল মন্ডলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রবীর কুমার বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রায়হান গফুুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান, উপজেলা বিএনপির সভাপতি, আব্দুল মান্নান আব্বাস, সাধারণ সম্পাদক নুর জামান খসরু, পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল হাসান, মতুয়া সম্মেলনে আহবায়ক ডাঃ সুসন রায় প্রমুখ।

এ উপলক্ষে শুক্রবার সকালে বিশ্ব শান্তি কামনায় শাড়ি র‍্যালি, মতুয়া দলের আগমন এবং মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়। সন্ধ্যায় মতুয়া দর্শনের ওপর আলোচনা সভা এবং রাতে লীলাভিনয় ‘মহামানব গণেশ পাগল’ মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।

আয়োজকরা জানান, আগামি রবিবার সকালে লীলামৃত পাঠ, ধর্মীয় সংকীর্তন, ভোগ আরতি ও মীন মহোৎসবের মধ্য দিয়ে এ সম্মেলনের সমাপ্তি ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ