July 25, 2026, 5:00 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

আরও একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

আর্ন্তজাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের একটি আধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার নতুন দাবি তুলেছে ইরান। দেশটির আধা সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে।

ফার্স নিউজ এজেন্সি-নিয়ন্ত্রিত এক টেলিগ্রাম পোস্টের বরাতে জানা যায়, মধ্য ইরানের আকাশে উড্ডয়নকালে বিমানটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

ওই পোস্টে বলা হয়েছে, যুদ্ধবিমানটি ‘পুরোপুরি ধ্বংস’ হয়েছে। এতে মারাত্মক ক্ষতির কারণে পাইলটের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে মেহের নিউজ এজেন্সি তাদের টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার সময় ‘ভয়াবহ বিস্ফোরণ’ ঘটে, ফলে পাইলটের পক্ষে বিমান থেকে বেরিয়ে আসা সম্ভব হয়নি বলে ধারণা করা হচ্ছে।

এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড সেন্টকম তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে এর আগে একই ধরনের একটি দাবি তারা প্রত্যাখ্যান করেছিল।

সূত্র : আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ