July 25, 2026, 8:14 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে প্রতারণা, আটক যুবক

মাহমুদুর রহমান রনি, বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা উপজেলায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে পণ্য দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১২ টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ব্রিজসংলগ্ন একটি বাসা থেকে টাকা সংগ্রহের সময় অভিযুক্ত রফিকুল ইসলাম সুমন (৩০) নামের এক যুবককে আটক করে স্থানীয়রা ।পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।

আটক রফিকুল ইসলাম সুমন কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইউনুছ আকনের ছেলে।

আটক করা রফিকুল ইসলাম সুমনের কাছ থেকে টাকা ফেরত দেওয়ার দাবিতে শত শত মানুষ পাথরঘাটা থানার সামনে ভিড় জমিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এই ব্যক্তি ফ্যামিলি কার্ডের নামে সুলভ মূল্যে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাঁরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করেন এবং পুলিশে খবর দেন।

স্থানীয় বাসিন্দা রহিম মিয়া বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৪০০ টাকা নেওয়া হয়েছে। আমি মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে জীবন চালাই। এখন আমি আমার টাকা ফেরত চাই। আমার মতো শত শত মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।

বরগুনা জেলা দুর্যোগ ও উপকূল বিষয়ক সম্পাদক ইবনে সাঈদ (বেলাল) বলেন, এ ধরনের কর্মকাণ্ড দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করে। সুলভ মূল্যে পণ্য দেওয়ার নামে বিভিন্ন স্থান থেকে টাকা আত্মসাৎ করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনাম বলেন, আটক ব্যক্তি স্থানীয়দের কাছ থেকে টাকা সংগ্রহ করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ