September 15, 2026, 1:32 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে রাতের অভিযানে ইউএনও, অবৈধ তেল মজুদে ব্যবসায়ীকে ১০ দিনের কারাদণ্ড

মেহেদী হাসান মিরাজ, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাড়িতে অবৈধভাবে ডিজেল মজুদ রাখার দায়ে মামুন (২৯) নামে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০২ এপ্রিল) রাতে উপজেলার তিরনইহাট ইউনিয়নের বাবুয়ানীজোত এলাকায় ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ৩২০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ড প্রদান করেন।
জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মামুন ওই এলাকার রুহুল আমিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামুনের বাড়ির একটি কক্ষ থেকে অবৈধভাবে মজুদ করা ৩২০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
অভিযানের সময় তিনি দাবি করেন, ট্রাক্টরের জন্য ফিলিং স্টেশন থেকে বৈধভাবে তেল সংগ্রহ করেছেন। তবে পরবর্তীতে তেঁতুলিয়া ফিলিং স্টেশনে নিয়ে গেলে তিনি কোনো প্রমাণ দেখাতে ব্যর্থ হন। একপর্যায়ে তিনি অবৈধ মজুদের বিষয়টি স্বীকার করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
এ সময় তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক মনি সংকর, রনচন্ডি বিওপির ক্যাম্প কমান্ডার নজরুল ইসলাম, ইউপি সদস্য রমজান আলীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ তেল জব্দ করা হয়।

অভিযুক্ত ব্যক্তি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন এবং অপরাধ স্বীকার করেন। ফলে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।”
প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ