September 15, 2026, 8:03 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ফকিরহাটে সম্প্রীতির অলিম্পিয়াড অনুষ্ঠিত

সৈয়দ জালিস মাহমুদ

ফকিরহাটে সম্প্রীতির অলিম্পিয়াড অনুষ্ঠিত

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে “সম্প্রীতির অলিম্পিয়াড” শীর্ষক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফকিরহাট ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর উদ্যোগে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় এ আয়োজন সম্পন্ন হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) অনুষ্ঠিত প্রতিযোগিতায় অষ্টম, নবম ও দশম শ্রেণির প্রায় ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কুইজে শান্তি, সহনশীলতা, সামাজিক সম্প্রীতি এবং নাগরিক দায়বদ্ধতা বিষয়ক প্রশ্ন অন্তর্ভুক্ত ছিল এবং উত্তর গ্রহণ করা হয় বহুনির্বাচনী (MCQ) পদ্ধতিতে।
অনুষ্ঠানটি বাস্তবায়ন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর “মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS)” প্রকল্প, যা এফসিডিও-এর অর্থায়নে পরিচালিত। প্রকল্পটির লক্ষ্য তরুণদের মধ্যে নেতৃত্ব বিকাশ, সহনশীলতা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের মানসিকতা গড়ে তোলা।
প্রধান অতিথি ইফতেকার আহমেদ পলাশ বলেন,
“তরুণদের সচেতনতা ও মূল্যবোধের চর্চা বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বিশেষ অতিথি মাসুদুর রহমান বলেন,
“বর্তমান সময়ে বিভেদ নয়, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির চর্চাই একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের মূল ভিত্তি। তরুণদের ইতিবাচক শক্তিতে রূপান্তর করতে হলে এমন কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে।”
সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুন্সী শাহারিয়ার হাচান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
“শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, মানবিক মূল্যবোধ, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অর্জনই একজন সত্যিকারের শিক্ষার্থীর পরিচয়। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন,
“দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের এই উদ্যোগ প্রশংসনীয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা একটি সুন্দর ও সম্প্রীতিময় সমাজ গঠনে উদ্বুদ্ধ হবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের কো-অর্ডিনেটর শেখ সাবিতুল ইসলাম সাগর। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করে।
উল্লেখ্য, “সম্প্রীতির অলিম্পিয়াড” তরুণদের মধ্যে সহনশীলতা, সচেতনতা এবং সামাজিক বন্ধন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃতভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ