September 15, 2026, 6:44 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

সৈয়দ জালিস মাহমুদ

 

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় মো: ছাহাদ (১১) নামের এক শিক্ষার্থী মারা  গেছেন। খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলা বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো: ছাহাদ উপজেলার বৈলতলী গ্রামের মো: জাহাঙ্গিরের ছেলে। ওই শিক্ষার্থী ফকিরহাট এল,পি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র । তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, বুধবার (১লা এপ্রিল) সকালে ছাহাদসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বাসযোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিল। বৈলতলী এলাকায় এসে পৌছালে বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিল ওই শিক্ষার্থী। এসময় অজ্ঞাত একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মো: ছাহাদ ঘটনাস্থলে মারা যান।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত হয়েছে। কিভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছেন। #

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ