September 15, 2026, 4:25 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

দুই যুগে স্বপ্ন থেকে সাফল্য: কাজিরহাট হামিউল ইসলাম দারুল উলুম মাদ্রাসার অনন্য যাত্রা

জুবায়ের খান প্রিন্স, স্টাফ রিপোর্টার

পাবনার আমিনপুর থানার কাজিরহাটে অবস্থিত দেশবরেণ্য “হামিউল ইসলাম দারুল উলুম মাদ্রাসা” গত দুই যুগে একটি ছোট উদ্যোগ থেকে দেশের অন্যতম মেধাবী শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠার শুরুতে মাত্র ৩০ জন শিক্ষার্থী, একজন শিক্ষক এবং একটি ঘর নিয়ে যাত্রা শুরু হলেও আজ প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে আছে আধুনিক ৫ তলা ভবন, ২৬ জন শিক্ষক ও ৫ শতাধিক শিক্ষার্থীর সমন্বয়ে এক সমৃদ্ধ শিক্ষাঙ্গন হিসেবে।

শিক্ষার মান ও ফলাফলের দিক থেকে মাদ্রাসাটি ইতোমধ্যেই জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করেছে। প্রতি বছর এখানকার শিক্ষার্থীরা মেধাতালিকায় শীর্ষস্থান অর্জন করে প্রতিষ্ঠানটির সুনাম আরও উজ্জ্বল করছে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীরা এখানে আবাসিকভাবে থেকে আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা আনোয়ার হোসেন শুরু থেকেই একটি আন্তর্জাতিক মানের মাদ্রাসা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে আরবি শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি গণিত ও অন্যান্য সাধারণ বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীরা যুগোপযোগী জ্ঞান অর্জন করতে পারে।

মাদ্রাসার শিক্ষা সচিব মুফতী জামাল উদ্দিন আহমাদ জানান, শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও জ্ঞানের সমন্বয়ে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে দেশ-বিদেশে দক্ষ আলেম ও মানবসম্পদ হিসেবে এই শিক্ষার্থীরা অবদান রাখবে—এমন প্রত্যাশা তাদের।

প্রতিষ্ঠানটিতে বর্তমানে নূরানী কিন্ডারগার্টেন, খাস মক্তব, নাজেরা, আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগ এবং কিতাব বিভাগ (উর্দু জামাত থেকে শরহে বেকায়া পর্যন্ত) চালু রয়েছে।

সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা চালু রাখতে জেনারেটর ব্যবস্থা, সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক নজরদারি, বড় হলরুম, খেলাধুলার ব্যবস্থা, ফুলের বাগান, তিনবেলা ভালোমানের খাবার, এতিমদের ফ্রী পাঠদান, স্বল্প আয়ের পরিবারের জন্য অনির্ধারিত বা সামর্থবুঝে বেতন নেয়া হয় এখানে।

কঠোর শাসন নয় পারিবারিক ভালোবাসায় শিক্ষাদান নীতিতে গড়ে তোলাই সকল শিক্ষকের মানসিকতা।

আধুনিক পাঠদান পদ্ধতি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করায় এটি ইতোমধ্যে এলাকাবাসীর আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল তার বক্তব্যে বলেন, তিনি চান এই মাদ্রাসা শুধু তার জীবদ্দশায় নয়, বরং শত-সহস্র বছর ধরে জ্ঞান বিতরণের আলোকবর্তিকা হিসেবে টিকে থাকুক। এজন্য তিনি দেশ-বিদেশের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

মাদ্রাসার ঠিকানা: চক আব্দুল শুকুর, কালিকাবাড়ী, আমিনপুর, পাবনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ