September 15, 2026, 10:25 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কলমাকান্দা উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে অবহেলার অভিযোগ

আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব অবহেলার কারনে উপজেলার সেবা নিতে আসা সেবাগ্রহীতাদের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে।

অভিযোগ রয়েছে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান কালেভদ্রে অফিসে আসেন। দীর্ঘদিনের অভিযোগটি সরেজমিনে অনুসন্ধান করে বুধবার (১ এপ্রিল) দেখা যায়, বেলা সাড়ে ১১ টা নাগাদ তার অফিস কক্ষ খোলা কিন্ত তিনি অফিসে নেই। কারন জানতে চাইলে অফিসের অন্যান্য স্টাফরা জানান যে, সাম্প্রতিক জ্বালানি তেলের পরিস্থিতিতে মিজানুর রহমানকে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়ায় সেখানে তিনি ডিউটি করছেন। তাৎক্ষণিক ভাবে সাংবাদিকদের অনুসন্ধানে জানা যায় তিনি সেখানে নেই । এমনকি সাংবাদিকদের অনুসন্ধানী টিমের আরেকটি অংশ মিজানুর রহমানের নাজিরপুর ইউনিয়ন পরিষদেও না থাকার বিষয়টিও নিশ্চিত করেন।

প্রসঙ্গত, মিজানুর রহমান নাজিরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বও পালন করছেন সাম্প্রতিক সময়ে। পরে বেলা ১২ টা নাগাদ পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান প্রতিবেদককে জানান যে তিনি আসলে তার মোহনগঞ্জের বাড়িতে আছেন ছুটিতে। কবে ছুটি নিয়েছেন জানতে চাইলে তিনি জানান যে, কিছুক্ষণ আগে জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে মৌখিকভাবে ছুটি নিয়েছেন।

তাৎক্ষণিকভাবে উপস্থিত সেবা নিতে আসা সেবাগ্রহীতারা জানান যে, মিজানুর রহমান ও মেডিকেল অফিসার বিজয় প্রকাশ বিশ্বাস সারাবছরই কালেভদ্রে অফিস করেন৷ সাংবাদিকরা আসলে ছুটিতে আছেন কিংবা অন্য কোথাও ডিউটি করছেন বলে জানানো হয়।

এবিষয়ে জানতে চাইলে জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বেলা সোয়া ১২ টা নাগাদ জানান যে, মিজানুর রহমান কিছুক্ষণ আগে মৌখিকভাবে ছুটি নিয়েছে। আর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার বিজয় প্রকাশ বিশ্বাস দুর্গাপুরে একটি মিটিংয়ে আছে।

তার এমন বক্তব্যে প্রতিবেদক জানতে চান যে তাহলে আজকে মিজানুর রহমান কি অফিসে উপস্থিত আছেন না অনুপস্থিত আছেন আপনার কি বক্তব্য তখন জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন এমন পরিস্থিতিতে তারা উপস্থিত আছেন হিসেবেই গণ্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ