September 15, 2026, 6:44 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া উপজেলায় চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয়দের গণপিটুনিতে এক অভিযুক্ত আহত হয়েছেন। পরে তাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাইনবোর্ড বাজারে ‘ মুসলিম সুইটস’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী আলমগীর বিশ্বাস (৩৮) অভিযোগ করেন, রাড়িপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জয়-এর নেতৃত্বে রিগান মিনা (৩৬) ও শোভন ব্যানার্জি তার দোকানে এসে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে ও তার বাবাকে মারধর করে, গালিগালাজ করে এবং দোকানে ভাঙচুর চালায়। এ সময় ক্যাশে থাকা টাকা লুট করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, এর আগের রাতেও তার কাছে চাঁদা দাবি করা হয়েছিল। ঘটনার পর ব্যবসায়ী ও স্থানীয় লোকজন অভিযুক্তদের ধাওয়া করলে রিগান মিনাকে ধরে গণপিটুনি দেওয়া হয়।

আলমগীর বিশ্বাস বলেন, চাঁদার চাপে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।এ ঘটনায় তিনি কচুয়া থানায় মামলা দায়ের করেছেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বলেন, এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে মামলা হয়েছে। রিগান মিনাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় পুলিশ হেফাজতে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।তিনি আরও বলেন ,পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ