October 31, 2026, 4:20 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

কোটালীপাড়ায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

কামরুল হাসান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

“নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ অভিযানের উদ্বোধন করা হয়। কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও কোটালীপাড়া পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাগুফতা হক।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার কুমার মৃদুল দাস, প্রাণি সম্পদ অফিসার ডা: মিরাজ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, পৌর নির্বাহী কর্মকর্তা পিযুষ কান্তি বিশ্বাস, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাগুফতা হক বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। নিজের বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

অভিযানটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রধান সড়কের দুই পাশজুড়ে পরিচালিত হয়। কর্মসূচির আওতায় নালা-নর্দমা পরিষ্কার, আবর্জনা অপসারণ, জমে থাকা পানি নিষ্কাশন এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।এ সময় স্থানীয় জনগণও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং নিজেদের বাড়ির আঙিনা পরিষ্কার রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ