September 15, 2026, 3:48 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে অবৈধ ভাবে পাহাড় কাটা বাধা দেয়ায় মিথ্যা মামলা দায়ের, আটক এক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ডে দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে পাহাড় কাটার দায়ে স্হানীয় জনগণ বাধা দেয়ায় স্হানীয় কয়েক যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এতে পুলিশ পাহাড় কাটার প্রতিবাদী এক যুবককে আটক করেছে।

জানা যায়, ৯নং ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ এর উত্তর পাশে মীর গ্রুপের মালিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামের ম্যানেজার তাজুল ইসলাম ইট ভাটার জন্য অবৈধ ভাবে দীর্ঘ দিন ধরে পাহাড় কাটতে থাকে। এই অবৈধ অপরিকল্পিত ভাবে এবং পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে পুরো পাহাড় কেটে সাবাড় করে ফেলে। এতে যে কোন সময় ভূমিকম্পনের ফলে সমতলে জায়গায় বসবাসকারী জনগণের ঘর বাড়ির মারাত্মক ধ্বংসাত্নক ক্ষয়ক্ষতি হতে পারে। তাই স্হানীয় জনগণ এই অবৈধ ভাবে পাহাড় কাটার কারণে বাধা দিয়ে আস ছিল।

এদিকে স্হানীয় জনগণের বাধায় মীর গ্রুপের ব্রীকস্ ভাটার জন্য পাহাড় কাটা বন্ধ থাকে। এতে মীর গ্রুপের মালিক ক্ষিপ্ত হয়ে থানায় স্হানীয় জনগণের মধ্যে সাহসী কয়েক জন যুবকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করে। পরে পুলিশ স্হানীয় কফিল নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

অপরদিকে আটক কফিলের স্ত্রী বলেন, অবৈধ ভাবে পাহাড় কেটে পরিবেশের ক্ষতি হবে বিধায় আমার স্বামী এলাকাবাসীর সাথে ঐক্যবদ্ধ হয়ে বাধা দেয়। তাই পাহাড় কর্তনকারী মালিক আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়।

এব্যাপারে মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর একজনকে আটক করার কথা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ