September 15, 2026, 6:44 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মোহনগঞ্জে প্রতিবেশীর ঘর থেকে শিশুর গলা কাটা লাশ উদ্ধার

মাসুম আহমেদ, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

মোহনগঞ্জে প্রতিবেশীর ঘর থেকে তিন বছর বয়সী এক শিশুর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেল আড়াইটার দিকে উপজেলার গাগলাজোর ইউনিয়নের বরান্তর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির নাম অংকিত বর্মন। সে বরান্তর গ্রামের সাগর বর্মনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত শিশুর বাবা, সাগর বর্মন সপরিবারে ঢাকায় একটি পোষাক কারখানায় কর্মরত।

শিশুটি গত মঙ্গলবার দাদির সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়ি বরান্তরে আসে ।

সোমবার দুপুরে বাড়ির উঠানে খেলাতে রেখে পাশের বাড়িতে যান দাদি। কিছুক্ষণ পরে এসে নাতিকে না পেয়ে খুঁজেতে গিয়ে বাড়ির পাশেই তার বাবার মামাতো ভাই সুকুমার বর্মনের ঘরের বিছানায় অংকিতকে গলাকাটা অবস্থায় দেখতে পান।

স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অংকিতকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে খুনের রহস্য উদঘাটনে চেষ্টা চলছে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো : তরিকুল ইসলাম যত দ্রুত সম্ভব খুনের রহস্য উদঘাটন করে সম্পৃক্তদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ