July 25, 2026, 7:28 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

মোংলায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৮;

তরফদার রবিউল ইসলাম

মোংলায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৮, এলাকায় উত্তেজনা, পুলিশ মোতায়েন

মোংলায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

এ ঘটনাকে ঘিরে এলাকায় দুই পক্ষের মধ্যেই উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের পরিবার জানান, উপজেলার চাঁদপাই ইউনিয়নের মাকড়ঢোন-জয়খাঁ এলাকায় দুই বছর ধরে ৯০ বিঘার একটি চিংড়ি ঘের করে আসছেন স্থানীয় বাসিন্দা আঃ মান্নান, আলাউদ্দিন ও সাগর হাওলাদার। এই ঘের নিয়ে স্থানীয় অপর বাসিন্দা জুলফিকার আলী মল্লিক, জাহাঙ্গীর মল্লিক ও ওলি মল্লিকের মধ্যে বিরোধ চলে আসছিলো মান্নান, আলাউদ্দিন ও সাগরের। রবিবার বিকেলে ঘের সংলগ্ন একটি দোকানে বসেছিল মান্নান, আলাউদ্দিন ও সাগর। তখন প্রতিপক্ষ জুলফিকার আলী মল্লিকের নেতৃত্ব জাহাঙ্গীর মল্লিক, জালাল মল্লিক, সাইফুল মুহরী, ডাকাত রুমি ও ওলি মল্লিকসহ ৭০/৮০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে মান্নান, আলাউদ্দিন ও সাগরসহ তাদের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় জুলফিকার আলী গংয়ের হামলায় রক্তাক্ত জখম হন ঘের মালিক আঃ মান্নান, মনির, সাগর, আলাউদ্দিন, আলমগীর, সালমা, সফিক ও সোহরাব। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখান থেকে গুরুতর অবস্থায় বিকেলেই মনিরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘেরটি নিয়ে দীর্ঘ দিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।

এ বিষয়ে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মানিক চন্দ্র গাইন বলেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আর এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ