September 15, 2026, 7:25 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

সংসদে বসেই ‘জুলাই সনদ’ কার্যকর করবে জামায়াত

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, তারা সংসদ থেকে পদত্যাগ করে রাজনৈতিক কর্মসূচি চালাবেন না, বরং সংসদে বসেই ‘জুলাই সনদ’ কার্যকর করার উদ্যোগ নেবে। প্রয়োজনে, যারা সনদের প্রতি বিশ্বাসঘাতকতা করবে তাদের বিরুদ্ধে দল রাজপথেও অবস্থান নেবে।

শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর দলীয় কার্যালয়ে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টরাল সিস্টেমস (আইএফইএস) এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর তিনি এই কথা বলেন। এমন মন্তব্য করেছেন জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন।

মিলন অভিযোগ করেন, একক সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে সরকার গণভোট অধ্যাদেশ বাতিলের চেষ্টা করছে। তিনি বলেন, বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট সংক্রান্ত প্রেক্ষাপট নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, সংসদকে আরও কার্যকর ও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। সংসদ সদস্যদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে আইএফইএস প্রতিনিধি দল কিছু নির্দেশনা ও পরামর্শ দিয়েছে।

মিলন বলেন, “সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাব সরকারপ্রধানের দেয়ার কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না। সরকারপ্রধানের নীরব থাকা এবং অন্য কাউকে দিয়ে জবাব দেয়ানো গণতন্ত্রের সৌন্দর্য ক্ষুণ্ন করেছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ