July 25, 2026, 3:16 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

শিক্ষার্থীদের মেলবন্ধন ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রাখতে হবে: এমপি মিলন

রতন কুমার প্রামানিক, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 

“সাবেক বলে কোনো কথা নেই; শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থেকে নিজেদের মধ্যে মেলবন্ধন ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রাখতে হবে। আমাদের পরবর্তী প্রজন্ম যেন এ ধরনের আয়োজন থেকে অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে।”

শুক্রবার ২৭শে মে সকালে রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘এম,জি,এইচ,এস ক্রিকেট টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, রাজশাহী(পবা-মোহনপুর-৩) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

বক্তব্যে এমপি মিলন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যুব ও ছাত্রসমাজকে একটি আধুনিক ও কর্মমুখী জনশক্তিতে রূপান্তর করতে চান। তিনি চান আমাদের যুবসমাজের মেধা, মননশীলতা এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে বিশ্ব জয় করতে। তাঁর এই প্রচেষ্টার অংশ হিসেবে খেলাধুলা, সুস্থ বিনোদন এবং সাংস্কৃতিক চর্চা অত্যন্ত জরুরি।”

তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “সুস্থ ও সবল প্রজন্ম গড়তে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের উচিত মাঠের লড়াইয়ে মেতে থেকে নিজেদের শারীরিক ও মানসিকভাবে বিকশিত করা।”

বক্তব্য শেষে সংসদ সদস্য টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন এবং নিজে ব্যাটিং করার মাধ্যমে খেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন।

খেলাটির আয়োজন করেন মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় এর সাবেক শিক্ষার্থীবৃন্দ।

এই খেলায় মোট আটটি দল অংশগ্রহণ করেন।
এর মধ্যে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২২ ও ২০২৪ সালের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, কেশরহাট বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সহঃ অধ্যাপক খুশবর রহমান সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন এসএম লিমন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ