September 15, 2026, 3:16 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাউজানে মগধেশ্বরী মন্দিরে পুনঃউৎসর্গীকরণ উৎসব সম্পন্ন

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলার স্বপনের দোকানস্থ উত্তর সুলতানপুর দাশপাড়ায় অবস্থিত শ্রী শ্রী মা মগধেশ্বরী মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মন্দির পুনঃউৎসর্গীকরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

উৎসবটি সফলভাবে সম্পন্ন করতে উৎসব পরিচালনা কমিটি সার্বিক পরিকল্পনা, ব্যবস্থাপনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কমিটির সভাপতি ভোমর দাশের নেতৃত্বে সহ-সভাপতি রতন দাশ ও তপন দাশ, সাধারণ সম্পাদক বাসু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত দাশ (অপু) ও সুমন দাশ, অর্থ সম্পাদক সজীব দাশ (রিমন), সহ-অর্থ সম্পাদক বিশ্বজিৎ দাশ, সাংগঠনিক সম্পাদক জাদেব দাশ, দপ্তর সম্পাদক প্রান্ত দাশ, প্রচার সম্পাদক সুদীপ ঘোষসহ সদস্যবৃন্দ বিজয় দাশ, আশু দাশ, অজয় দাশ, রানা দাশ, নিলয় দাশ (অভি), সাগর দাশ, সজীব দাশ ও শাওন দাশ (ঝুলন) সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন।

কমিটির সদস্যদের আন্তরিক প্রচেষ্টা, সমন্বয় এবং অক্লান্ত পরিশ্রমের ফলে পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়। দিনব্যাপী আয়োজনে পূজা-অর্চনা, হোম-যজ্ঞ, আরতি এবং ভক্তিমূলক নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিশেষ আকর্ষণ হিসেবে ধর্মীয় পরিবেশনায় গীতাভিত্তিক আলোচনা ও সংগীত পরিবেশন করেন গীতানুরাগী ডাঃ সুপন বিশ্বাস (শঙ্করেণ) ও তাঁর দল। তাঁদের পরিবেশনা উপস্থিত ভক্তদের মাঝে আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে এবং ব্যাপক সাড়া ফেলে।

এর আগের দিন সন্ধ্যার পর বিশেষ ধর্মীয় আয়োজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু অরুণ পালিত বাসু এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাবু সুমন দাশগুপ্ত। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু সুশান্ত দত্ত সোনা, বাবু মৃদুল দাশ, বাবু সুনীল বরণ দাশসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উৎসবে প্রায় ২ থেকে ২.৫ হাজার ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন এবং অন্নপ্রসাদ গ্রহণ করেন। ভক্তদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সার্বিক সহযোগিতায় পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

উৎসব পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় কার্যক্রম, প্রসাদ বিতরণ, শৃঙ্খলা রক্ষা, অতিথি আপ্যায়ন ও প্রচারসহ প্রতিটি বিভাগে সুনির্দিষ্টভাবে দায়িত্ব বণ্টনের মাধ্যমে আয়োজন পরিচালিত হয়েছে, যার ফলে এত বড় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন বাবু অরুণ বিজয় দাশ এবং সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা পরিষদের সভাপতি বাবু সুনীল দাশ (মাখন)।

শেষে মন্দির পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ সকল ভক্ত, দাতা ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ