October 31, 2026, 7:00 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান

​মো: মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায়, অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী ১৫ জন ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। আর্তমানবতার সেবায় দলটির নিয়মিত সমাজকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পূবাইল বাড়িয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. খায়রুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, “মানব সেবার মাধ্যমেই মহান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভ করা যায়। মানবতার কল্যাণে আমাদের এই সামান্যতম প্রয়াস কেবল একটি শুরু। যারা এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ পাক যেন সবাইকে উত্তম প্রতিদান দান করেন।”

​বিশেষ অতিথির বক্তব্যে জেলা কর্মপরিষদ সদস্য মো. মুখলেছুর রহমান খান বলেন, জামায়াতে ইসলামী একটি ইনসাফ কায়েমের আন্দোলন এবং বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী আমরা সবসময় মজলুম ও অসহায় মানুষের সেবা করে যাব।
​

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা জামাতের আমীর মো. আফতাব উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল বাছেদ মোল্লা, এবং মাওলানা আমিমুল এহসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
​

বিতরণকালে বক্তারা সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শারীরিক অক্ষমতা কোনো অভিশাপ নয়, বরং তাদের সঠিক সহায়তা প্রদান করলে তারাও সমাজের সম্পদে পরিণত হতে পারে। হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা আবেগপ্লুত হয়ে পড়েন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ