September 15, 2026, 7:24 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কেশরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ২০২৬

রতন কুমার প্রামানিক, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 

কেশরহাটে গরিব ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ২০২৬

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট স্বাধীনতা ফাউন্ডেশন এর আয়োজনে বুধবার ২৫শে মার্চ কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গরিব ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেশরহাট, মোহনপুর, রাজশাহী। চিকিৎসা সহায়তায় ছিলেন গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুর।হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশরহাট স্বাধীনতা ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মোঃ সেলিম রেজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কমিশনার ভূমি জুবায়দা সুলতানা, উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব-আর-রশিদ, কেশরহাট পৌর বিএনপি’র সভাপতি আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান।প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন সহঃ অধ্যাপক খুশবর রহমান, ওসমান আলী, শাহ আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ