September 15, 2026, 7:24 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

শরণখোলায় কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি

শরণখোলায় ফাতেমা আক্তার রিয়া মনি (১৫) নামে এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য রাজৈর গ্রামের হাওলাদার বাড়ির(মাওঃ একেএম ইউসুফ সাহেবের বাড়ি) সামনে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মসজিদের এক ইমাম প্রথমে রাস্তায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি এলাকাবাসীকে জানান। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে কিশোরীর গলাকাটা লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে একটি কিশোরীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

নিহত ফাতেমা আক্তার রিয়া মনি ওই এলাকায় তার খালাতো নানীর বাড়িতে বসবাস করতেন বলে জানা গেছে। তার বাবা-মা ব্রাহ্মণবাড়িয়ায় থাকেন বলেও জানিয়েছে স্থানীয়রা।

এলাকাবাসির ধারণা, নিহত কিশোরী মাদক ব্যবসায়ীদের সাথে জড়িত থাকতে পারে এবং সেই সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করেই খুনের ঘটনা ঘটতে পারে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় সিআইডি ও পিবিআই কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।

রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ