September 15, 2026, 3:16 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরী এলাকার জামুয়াইন গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব আগামী ১৪, ১৫ ও ১৬ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

১৪০০ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত এই আশ্রমটি স্থানীয় ভক্তবৃন্দের কাছে একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে সুপরিচিত। নিত্যধামগত সাধক শ্রীমৎ নারায়ণ সাধু আশ্রমটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে তাঁর উত্তরসূরী শ্রীকৃষ্ণ দাস বাবাজী মহারাজ আশ্রমের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

আশ্রম সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালগ্নে শ্রীশ্রী চণ্ডী যজ্ঞের মাধ্যমে কার্যক্রমের সূচনা হলেও বর্তমানে এখানে নিয়মিত ধর্মীয় উপাসনা, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, মাতৃসম্মেলন, বস্ত্র বিতরণ, গুরুপূজা, ধর্মসভা, গুণীজন সংবর্ধনা, মহাপ্রসাদ বিতরণ এবং অষ্টপ্রহরব্যাপী মহোৎসবসহ বিভিন্ন ভাগবতীয় কর্মযজ্ঞ অনুষ্ঠিত হয়ে থাকে।

আশ্রম পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন নন্দিত চণ্ডী-গীতামৃত পরিবেশক, ভাগবতীয় বক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. শ্রী সুপণ বিশ্বাস শঙ্করেশ। সভাপতি হিসেবে রয়েছেন সমাজহিতৈষী শ্রী রতন মুহুরী, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শ্রী বিশ্বজিৎ মহাজন এবং অর্থ সম্পাদক সংগঠক শ্রী রুবেল দেব। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় আশ্রমের সার্বিক কার্যক্রম সুচারুভাবে পরিচালিত হচ্ছে।

রাউজানের বিনাজুরী ইউনিয়নের জামুয়াইন গ্রামে স্বর্গীয় সোনারাম তালুকদার বাড়িতে অবস্থিত এই আশ্রমে বিভিন্ন সময় দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দ সমবেত হয়ে ধর্মীয় অনুষ্ঠান ও মাঙ্গলিক কার্যক্রমে অংশগ্রহণ করেন।

আশ্রম পরিচালনা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় চেতনা জাগ্রত রাখা এবং মানবকল্যাণে ভবিষ্যতেও এ ধরনের আধ্যাত্মিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে। আসন্ন বার্ষিক মহোৎসব উপলক্ষে আশ্রম অধ্যক্ষ শ্রীকৃষ্ণ দাস বাবাজী মহারাজসহ সংশ্লিষ্টরা সকলের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ