July 25, 2026, 6:38 pm
শিরনাম :
যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

যশোরের বাঘারপাড়া উপজেলা খাজুরায় ১১১ পরিবারকে ঈদ উপহার দিল তাবাসসুম ফাউণ্ডেশন

মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।।

যশোরের বাঘারপাড়া উপজেলা খাজুরায় ১১১ পরিবারকে ঈদ উপহার দিল তাবাসসুম ফাউণ্ডেশন

যশোরের খাজুরায় তাবাসসুম ফাউণ্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার চন্ডিপুর, পার্বতীপুর, ধর্মগাতী, এনায়েতপুরসহ আশপাশের এলাকায় বিধবা, অসহায় ও নিম্নআয়ের ১১১ পরিবারকে এ উপহার পৌঁছে দেন সংগঠনের প্রতিনিধিরা। উপহার সামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে, চাল, ডাল, তেল ও সেমাই-চিনি থেকে শুরু করে দেড় হাজার টাকার ১৫ রকমের নিত্যপণ্য।
উপহার পেয়ে ভীষণ খুশি পার্বতীপুর এলাকার জবেদা বেগম নামে এক বিধবা। একমাত্র মেয়ের বিয়ের পর দীর্ঘদিন একাই বসবাস করেন। সংসার চালাতে হিমশিম খেতে হয় জবেদাকে। তিনি বলেন, ছেলেগুলো এর আগেও আমাকে নানা কিছু দিয়ে সাহায্য করেছে। দোয়া করি ছেলেগুলোর জন্য এবং যারা এগুলো দেন তাদের জন্য। কানাডা থেকে পরিচালিত তাবাসসুস ফাউণ্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুম হোসেন মুঠোফোনে বলেন, ঈদ আনন্দের উৎসব। এই আনন্দের ভাগীদার হওয়ার অধিকার সবারই আছে। সুবিধাবঞ্চিত পরিবারের মুখে হাসি ফোটানোর জন্যই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। দিনব্যাপী ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মাহমুদুল আক্তার, তাবাসসুম ফাউণ্ডেশনের প্রতিনিধি মোস্তাকিম বিন জামান ও আকাশ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ